রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৬ জনের একদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার

দিনাজপুরে তিন উপজেলায় জঙ্গি সন্দেহে আটক ১১ জন সদস্যের রিমান্ড শুনানি হয়েছে। আটককৃতদের মধ্যে দিনাজপুর সদরের ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও বাকি ৬ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক এই আদেশ দেন। 

সদরের আমলী আদালত-১ এর বিচারক ইসমাইল হোসেন সদরের আটকদের মধ্যে পাঁচ জনকে রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বিরল আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসু এবং বোচাগঞ্জ আমলী আদালত-৩ এর বিচারক শারমিন আক্তার বিরল ও বোচাগঞ্জ উপজেলা থেকে আটকদের বাকি ৬ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ (বিরল)-এর বিচারক শিশির কুমার বসু বিরল থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো ৩ জনকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ (বোচাগঞ্জ) এর বিচারক শারমিন আক্তার বোচাগঞ্জ থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো ৩ জনকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

তবে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো ৫ জনকে জেলগেটে দুইদিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ (সদর)-এর বিচারক ইসমাইল হোসেন। এর আগে আটক ১১ জনকে মঙ্গলবার আদালতে তোলা হলে দিনাজপুরে পৃথক তিনটি আদালতের বিচারক এই আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলার সদর উপজেলা, বিরল উপজেলা ও বোচাগঞ্জ উপজেলার তিনটি মসজিদে অভিযান চালায় ঢাকার এন্টিটেররিজম ইউনিটের সদস্যরা। পরে তিনটি মসজিদ থেকে ৪২ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন বই ও সিডি উদ্ধার করা হয়। পরে তাদের তথ্য যাচাই-বাছাই করে ১৯ জনকে আটক করা হয়। আটককৃত ১৯ জনের বিরুদ্ধে মধ্যে ১১ জনকে আসামি করে তিনটি থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories