রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সিরাজগঞ্জে নারী যাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনে নারী যাত্রী গণধর্ষণের অজ্ঞাতনামা মামলার প্রধান আসামী আব্দুল হাইকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলা ভদ্রকোল গ্রামের মৃত ময়ান আলীর ছেলে। তাকে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী যাত্রীকে ২ দফায় ১০/১১ জন পালাক্রমে ধর্ষণ করে। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, উক্ত উপজেলার স্বামীসহ ওই নারী ট্রেনযোগে বাবার বাড়িতে যাওয়ার জন্য ২২ আগষ্ট বিকেলে ওই রেলস্টেশনে যায়। স্টেশনের পাশে একটি চায়ের স্টলে স্ত্রীকে রেখে টাকা ভাঙাতে পাশের বাজারে যায় স্বামী। এ সময় ওই সংঘবদ্ধ দল ওই নারীকে অপহরণ করে নিয়ে যায় এবং রাতভর দুটি পৃথক স্থানে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন সকালে একই এলাকার বেতকান্দি গ্রামের একটি আমবাগান থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয় এবং পুলিশের সহযোগীতায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নির্যাতিতা ওই নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ গণধর্ষণ মামলা ওসি নিজেই তদন্তভার গ্রহণ করেন এবং এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় বুধবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অবাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories