রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে নারীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে দেলোয়ার (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত যুবক দেলোয়ার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল পাড়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম এ রায় দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালদাড় গ্রামের দেলোয়ার একই গ্রামের একজন নারীকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল। পরে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে হাকিমপুর পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ৬ মাসের সাজা প্রদান করা হয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories