বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ক্রীড়া ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১০০ বার

প্রতিপক্ষের নেওয়া ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন। আর ওই আত্মঘাতী গোলেই হেরে গেল জার্মানি।
মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় হওয়া ইউরোর ‘এফ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ফ্রান্স। ১৫ মিনিটে পল পগবার হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পর ফরাসি তরুণ মিডফিল্ডার কিলিয়ান এমবাপ্পের শট ঝাঁপিয়ে রুখে দেন মানুয়েল নয়ার। ২০ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন হয় ফ্রান্সের। লুকাস হার্নান্দেজের বাঁ প্রান্তের ক্রসটি ডিফেন্ডার হামেলস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মানি। ক্রুস-মুলাররা অনেক চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারেনি। ১-০ গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করতে পারত ফ্রান্স। আদ্রিয়েন রাবিয়োতের শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে তা আর হয়ে ওঠেনি। ৫৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় জার্মানি। কিন্তু সের্জিও জিনাব্রির শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে। উল্লাসের আগেই তাতে ভাটা পড়ে যখন রেফারি অফসাইডের সংকেত দেন। গোলটি বাতিল হয়।
শেষ দিকে বহু বছর পর ফরাসি দলে ফেরা রিয়াল মাদ্রিক স্ট্রাইকার করিম বেনজেমার একটি গোলও বাতিল হয়েছে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। এ নিয়ে ইউরোতে ৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে তিনবার , আর জার্মানি দুইবার। আর ড্র একটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories