রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব, রাখলেন যাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯৩ বার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাজালেন সর্বকালের সেরা ওয়ানডে একাদশ। এই একাদশে রয়েছে বেশকিছু চমক, যাতে তিনি একাদশে নিজেকেও রেখেছেন।  

শনিবার ভারতীয় এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে সাকিব এই একাদশ সাজান। একাদশের অধিনায়ক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন তিনি। সাকিবের সেরা একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলা ক্রিস গেইলকে তিনে জায়গা দিয়েছেন সাকিব।সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট করবেন চারে। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাট করবেন পাঁচে। সাকিব ছয়ে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন তিনি।

এ ছাড়া স্পিনার মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাকে একাদশে রেখেছেন সাকিব। 

তিন বার বিশ্বকাপ জেতা রিকি পন্টিংয়ের জায়গা হয়নি সাকিবের একাদশে। বাদ পড়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসও।

একনজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ :

শচীন টেন্ডুলকার, সাইদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories