শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইনিংস ব্যবধানে লজ্জার হার, যা বললেন কোহলি

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬৮ বার

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে আধিপত্য বিস্তার করা ভারত লিডসে গিয়ে খেই হারিয়ে ফেলে। হেডিংলিতে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৮ রানে অলআউট হয় ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত করতে পেরেছে ২৭৮ রান। অর্থাৎ ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে যায় ভারত। প্রায় তিন বছর পর ইনিংস ব্যবধানে হারল বিরাট কোহলির দল।এমন লজ্জার হারে অবশ্য মনোবল হারাননি ভারতীয় অধিনায়ক। কষ্ট পেলেও এমন পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়কে ভালোবাসেন বলে জানালেন কোহলি। 

শনিবার ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘যেটা এক ম্যাচে হয়েছে, সেটা যদি বারবারই হতো, তাহলে তো হেডিংলিতেও আমাদের জেতার কথা ছিল। কারণ লর্ডসে আগের ম্যাচটি আমরাই জিতেছিলাম। কিন্তু এটা হয়নি। আমরা এমন পরিস্থিতি ভালোবাসি, যেখানে মানুষ আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, সন্দেহ করে। এই পরিস্থিতি বেশি ভালোবাসি। আর এই পরাজয়ে আমরা মনোবল হারাচ্ছি না। ড্রেসিংরুমে সবাই অনেক কষ্ট পেয়েছে। তবে আপনি যখন কষ্ট পাবেন, তখন সেসব জিনিসগুলো ঠিক করার চেষ্টা করবেন যেগুলো আপনার পক্ষে আসেনি। এ জিনিস মাথায় রেখেই আমরা পরের দুই ম্যাচ খেলব।’ 

বিরাট কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories