এবার সুইমিং পুলে জ্ঞান হারালেন আমেরিকার আর্টিস্টিক সাঁতারু আনিতা অ্যালভারেজ। তবে কোচের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে রক্ষা পেয়েছেন তিনি।
আসন্ন টোকিও অলিম্পিক্স গেমসে বিজয়ের প্রত্যাশায় লড়ছিলেন আনিতা। এ অবস্থায় হঠাৎ পুলের মধ্যেই তিনি ক্ষনিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন । পুলের কাছাকাছি থেকে তার পারফরম্যান্স যাচাই করছিলেন প্রশিক্ষক। ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে পুলে ঝাঁপ দেন প্রশিক্ষক। মোক্ষম সময়ের তৎপরতায় প্রাণে রক্ষা পান আমেরিকান আর্টিস্টিক সাঁতারু। কোচ আর স্ক্রুডারের যৌথ চেষ্টাতেই যে তীরে ফেরানো গিয়েছিল তাকে! স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বার্সেলোনার বিলি এলিসে প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা শেষ করছিলেন দুজনে। ২৬ মিনিট ৩০ সেকেন্ড ধরে চলার পর হঠাৎই জ্ঞানহীন হয়ে পড়েন আনিতা। তবে তীরে ফেরার পরই তাকে মেডিক্যাল দল চেক আপ শুরু করে। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে তার চিকিৎসার পর তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যাত্রাপথেই অবশ্য ফিরেছে তার জ্ঞান।
যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সাঁতার ফেডারেশন জানায়, প্রচণ্ড পরিশ্রমের ফলেই ঘটেছে এ দুর্ঘটনা।
Leave a Reply