শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সাকিবহীন অনুশীলনে বাংলাদেশ

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬৬ বার

তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নেমেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মূল প্রস্তুতি শুরু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে ১৯ সদস্যের দলের বাকিরা অনুশীলে নামলেও আজ (শুক্রবার) মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একদিন পর কোয়ারেন্টাইনে যোগ দেওয়ায় এই অলরাউন্ডারের তিনদিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ হয়নি এখনো।বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আজ (২৭ আগস্ট) শেষ হবে সাকিবের রুম কোয়ারেন্টাইন। সব ঠিক থাকলে শনিবার থেকে অনুশীলন করতে পারবেন তিনি। আজ অনুশীলনে সাকিব ছাড়া সবাই উপস্থিত ছিলেন। সকাল ১০টায় অনুশীলনের সূচি থাকলেও আধা ঘণ্টা আগেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় দল। শুরুতে রানিং করে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর চলে ফিল্ডিং আর ক্যাচিং অনুশীলন।

ফিটনেস অনুশীলন শেষে ব্যাট-বল নিয়ে স্কিল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা। তাদের এই অনুশীলন পর্ব চলবে দুপুর ১টা পর্যন্ত। আগামীকাল স্বাগতিকদের অনুশীলনের সূচি রয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে উপস্থিত থাকবেন সাকিব।এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গত ২৪ আগস্ট থেকে শুরু হয় বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন প্রক্রিয়া। একই দিন জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে কিউইরাও। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকেলে অনুশীলনে নামবে সফরকারী দল। দুই দলের অনুশীলন চলবে ৩১ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। ৫ ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা হবে মিরপুরে।

এক নজরে ১৯ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories