শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আফগান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৯১ বার

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের যুব দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। যথাসময়ে আসছে না আফগান যুব দল।আফগানিস্তান যুব দলের বাংলাদেশে না আসার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি এখন হচ্ছে না। সূচিতে পরিবর্তন আসবে। আফগানিস্তান দল যথাসময়ে বাংলাদেশে আসছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে সেটি এখনই বলা যাচ্ছে না। আলোচনা চলছে, দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে। তখন নতুন সময়সূচি নির্ধারণ হবে।৩১ আগস্ট বাংলাদেশে এসে সিলেটে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। মূলত আফগানিস্তানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় এই সিরিজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। এর আগে শ্রীলংকায় পাকিস্তানের বিপক্ষে আফগান জাতীয় দলের সিরিজটি স্থগিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories