শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

বরিশালে হলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৩২ বার

বরিশাল নগরীর নবগ্রাম রোডের সেই হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্র থেকে ফের চন্দন সরকার  (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ (২৭ই আগস্ট) শুক্রবার বেলা সাড়ে এগারোটায় খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে শের-ই- বাংলা হাসপাতেল মর্গে প্রেরন করে ময়না তদন্তের জন্য।

উদ্ধার হওয়া লাশ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারোপাইকা গ্রামের চিএ রঞ্জন সরকারের ছেলে চন্দন সরকারের।ওই কেন্দ্রে চিকিৎসাধীন রোগীরা জানায় বৃহস্পতিবার বিকেলে ওই যুবক চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা।সকালে বাথরুমে গিয়ে গলায় গামছা পেচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। লাশের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রতিবেশিরা বলেছেন হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগীদের নির্যাতন করা হলে এর কান্না শুনতে পান। চিকিৎসাধীন রোগির স্বজনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।তবে স্থানীয়দের ধারনা  চন্দন সরকার আত্মহত্যা করছে না তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করছে।তবে বিষয়টির সম্পর্কে জানতে চাইল হলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল কোন কথা বলতে চায়নি।উল্লেখ্য এর আগেও এই মাদক নিরাময় কেন্দ্রে একাধিকবার রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও অর্থের বিনিময়ে সব ম্যানেজ করে নিজেকে মুক্ত রাখে হলি কেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন।তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে এখানে শুধু ভর্তি রোগীদের বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। কেউ প্রতিবাদ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন পরিচালক সুমন।বর্তমানে এখানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories