রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

এজিএম: কাউন্সিলরদের ল্যাপটপ ও লাখ টাকা উপহার বিসিবি’র

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭২ বার

আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এই এজিএমে আমন্ত্রিত ১৬৬ কাউন্সিলরের জন্য উপহার হিসেবে থাকছে একটি ল্যাপটপ ও এক লাখ টাকার চেক। বর্তমান পরিচালনা পরিষদের এটিই প্রথম বার্ষিক সভা। সর্বশেষ এজিএম হয়েছে ২০১৭ সালের ২ অক্টোবর। গত ১১ বছরে এটি বিসিবির তৃতীয় এজিএম। প্রতি এজিএমের মতো এবারও বার্ষিক সভায় বিশেষ উপহার থাকছে আমন্ত্রিত কাউন্সিলরদের জন্য। 

একাধিক কাউন্সিলর জানিয়েছেন, এজিএমে তাঁদের এক লাখ টাকার চেক ও একটি ল্যাপটপ উপহারের কথা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও, ‘হ্যাঁ, আমরা প্রতি এজিএমেই সম্মানিত কাউন্সিলরদের উপহার দিয়ে থাকি, এবারও ব্যতিক্রম হচ্ছে না।’ লাখ টাকার চেক ও ল্যাপটপসহ পুরো এজিএম আয়োজনে নিশ্চিতভাবে বড় অঙ্কের ব্যয় হবে বিসিবির, যেটি ২ কোটি টাকার নিচে হওয়ার কথা নয়। বিসিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের এজিএমে বিসিবির ব্যয় ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories