রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ইতিহাস গড়ে অবশেষে চ্যাম্পিয়নস লিগে শেরিফ

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৮৬ বার

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নাম লেখাল এফসি শেরিফ। মলদোভার প্রথম দল হিসেবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের গ্রুপ পর্বে উঠেছে তারা।চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিতে প্লে-অফের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে হার এড়ালেই চলতো শেরিফের।

সেই কাজটা তারা ঠিকই করেছে। জাগরেভের মাঠে গোলশূন্য ড্রয়ে দুই লেগ মিলিয়ে তিন গোলে এগিয়ে থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগে।এর আগে নিজেদের মাঠে বাছাইয়ের প্রথম লেগে ক্রোয়েশিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছিল শেরিফ।ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মূল পর্বে খেলা অবশ্য নতুন নয় মলদোভান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির। ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলবে শেরিফ।বৃহস্পতিবার হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। শেরিফ সেখানে আছে চার নম্বর পটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories