রবিবার, ১০ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭০ বার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম (৫২)। 

জানা গেছে, সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিতে স্ত্রী চায়নাকে নিয়ে মোটরসাইকেল যোগে সকালে নিজ বাড়ি থেকে রওনা দেন জাহিদুল ইসলাম। আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দেবডাঙা মোড়ে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।পরে এ ঘটনায় তার স্ত্রী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে আহত অবস্থায় সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চায়নাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories