রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

২১ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল পাকিস্তান

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ ২১ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল পাকিস্তান।

শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পায় পাকিস্তান। ১০৯ রানে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে ১-১ ব্যবধান সমতায় ফেরে সফরকারীরা।এই জয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ২১ বছরের এক রেকর্ড অক্ষুণ্ন রাখে পাকিস্তান। 

উইন্ডিজ নিজেদের মাটিতে পাকিস্তানিদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০০ সালে।

২০০০ ও ২০১১ সালের পর এবার ২০২১—  এই নিয়ে তিনবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টে প্রথম ম্যাচ জিতেও সিরিজ জিততে পারল না উইন্ডিজ।

জ্যামাইকার কিংস্টনে এবারও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল স্বাগতিকেরা। এক উইকেটের নাটকীয় জয়ে স্বপ্ন দেখছিল সিরিজ জয়ের।

কিন্তু একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। টস হরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ফাওয়াদ আলমের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩০২ রান নিয়ে। তার মধ্যে দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে।

প্রথম ইনিংস শুরু করে উইন্ডিজ অলআউট হয় ১৫০ রানে। পাকিস্তান ৬ উইকেটে ১৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩২৯ রান।

চতুর্থদিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করা ক্যারিবীয়রা চাপে পড়ে ওইদিনই। পাহাড়সম রান তাড়া করতে নেমে পঞ্চমদিনে ফের শাহীন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে তারা। জেসন হোল্ডার যা একটু লড়াই করতে পেরেছিলেন। স্কোরবোর্ডে ২১৯ রান জমা হতেই সব উইকেট হারিয়ে বসে উইন্ডিজ।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি। এর আগে প্রথম ইনিংসে তিনি একাই নেন ৬ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন আফ্রিদি। সিরিজ সেরাও হয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩০২/৯ ডি. (১১০ ওভার): ফাওয়াদ ১২৪*, বাবর ৭৫; রোচ ৩/৬৮, সিলস ৩/৩১

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৫০/১০ (৫১.৩ ওভার): বোনার ৩৭, ব্ল্যাকউড ৩৩; আফ্রিদি ৬/৫১, আব্বাস ৩/৪৪

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬ ডি. (২৭.২ ওভার): বাট ৩৭, বাবর ৩৩; জোসেফ ২/২৪, হোল্ডার ২/২৭

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২১৯/১০ (৮৩.২ ওভার): হোল্ডার ৪৭, ব্রাথওয়েট ৩৯; আফ্রিদি ৪/৪৩, আলী ৩/৫২

ফল: পাকিস্তান ১০৯ রানে জয়ী

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories