রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ট্রল করার অধিকার কারও নেই : মোহাম্মদ মিঠুন

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১০৬ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ট্রলের শিকার হন তারকারা। খেলোয়াড়রাও এর বাইরে নন। ট্রলের বিষয়ে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘এটা (ট্রল) বেশ অপমানের ব্যাপার যখন মানুষ আপনাকে ঠাট্টার পাত্রে পরিণত করবে। প্রথমত কারোরই এটা করা অধিকার নেই। মানুষ হিসেবে আপনি কখনোই এমনটি সমর্থন করতে পারেন না। আমি শুধু জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বলছি না। এটা সবার ক্ষেত্রেই হয়।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এটা (অনলাইন ট্রল) নিয়ে অনেক কথা বলেছে। তবে কিছুই পরিবর্তন হয়নি। আমাকে নিয়ে যারা উপহাস করে তারা ক্রিকেট কম বোঝে। আমি আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে পারি। তবে আপনি কি সবকিছুকে উপেক্ষা করতে পারবেন? আপনার বন্ধুই আপনাকে এগুলো দেখিয়ে দেবে।’

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়নি মিঠুনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। রান না পাওয়ায় মিঠুনকে নিয়ে ট্রল হয়। এ বিষয়ে মিঠুন বলেন, ‘এখানেই আমার ক্যারিয়ার শেষ নয়। আমার বয়সও বেশি হয়নি। আমি আমার খেলায় আরও মনোযোগী হতে চাই। রান করেই সবকিছুর জবাব দিব।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories