রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

এএফসি কাপে বসুন্ধরা কিংস-মোহনবাগান মুখোমুখি

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

এএফসি কাপের ডি গ্রুপে অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও মোহনবাগান।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় বসুন্ধরা কিংস ও মোহনবাগানের ম্যাচটি।

আজ ভারতের মোহনবাগানকে হারালেই ইন্টার-জোন প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে বসুন্ধরা কিংস। এশিয়ার সেরা হওয়ার সুযোগ আসবে তাদের। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।

বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারই খেলেন বসুন্ধরা কিংসে। অন্যদিকে, মোহনবাগানেও আছেন ভারতীয় জাতীয় দলের সুবাশিষ, মানবির সিং আর লিস্টন কুলাকোর মতো ফুটবলাররা। এ লড়াইয়ে বাংলাদেশ-ভারত উন্মাদনা তো থাকবেই! দুই দেশের সমর্থকরাও ম্যাচটার দিকে তাকিয়ে থাকবেন।

দুটি করে ম্যাচ শেষ হওয়ার পর ইন্টার-জোন প্লে অফ খেলার সুযোগ আছে কেবল বসুন্ধরা কিংস ও মোহনবাগানের। যে জিতবে, তারাই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। ম্যাচটা ড্র হলে পরের রাউন্ডে খেলবে মোহনবাগান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories