শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে : বগুড়ার এসপি

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮১ বার

বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই উন্নয়ন কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকেও সবার নজর রাখতে হবে। আর এই উপজেলায় গুজব যেন কেউ ছড়াতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ) ও সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা, মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান ও সাংবাদিক ফারুক কামাল প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories