দুর্গা বেরা (ভারত)
হে মুজিবুর, বাঁচাও তুমি- প্রতিবাদ’কে বাঁচাও-
শোনাও তোমার বজ্রকন্ঠে সংগ্রামী বানী যা চাও-
মান হুঁশ নিয়ে কুঁকড়ে আছি, কবিগুরু বানী সং-এ,
হে মুজিবুর- শোধ নাও। বোধ ঢেকে আছে জং-এ।
প্রতিবাদ আজ মৃত্যুমুখে, অন্যায় সয় সবাই।
মুজিব তোমার বার্তা-বাণী, দেয়ালেই হল খোদাই।
এ’মাটিতে আজ জন্ম নেন না, দেশনায়ক বীর।
বাংলার মাটি তবুও ধন্য, নত হয়- উঁচু-শির।
সংগ্রামী পায়ের দাগ হয় না, শর্ত ভবিষ্যতের,
ভয় পেয়ে সব সেঁদিয়ে থাকে, সঙ্গ ছাড়ে সতের।
হার মেনে নেয় সবাই, এখন হেরে যাওয়ার ভয়ে।
তোমার ঊর্ধ্বো-অঙ্গুলি, আজ মহড়ায় শয়ে শয়ে।
আফসোসে আজ দুমড়ে সমাজ, যোদ্ধাও করে প্যাক-আপ।
আর এক ভাষণ দাও মুজিব, আবারও করো ব্যাক-আপ।
আজও অজেয় মুজিব মন্ত্র, ‘মন’ মাঞ্জার রণে-
চেতনায় জল গড়াতে থাকুক- আমরণ জাগরণে।
Leave a Reply