পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিতে আগামী ২৪ আগস্ট নিউজিল্যান্ড ক্রিকেট দলের ঢাকায় পা রাখার কথা। এই দলটির নির্বিঘ্নে বাংলাদেশ সফর এবং জৈব সুরক্ষা নিশ্চিত করতে নিউজিল্যান্ড ক্রিকেট তিন সদস্যের পর্যবেক্ষক দলকে ঢাকা পাঠিয়েছে বেশ ক’দিন আগেই।তবে নিউ জিল্যান্ড থেকে পুরো দল ঢাকায় অবতরণের আগেই দলটির দুই ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং টপ অর্ডার ফিন অ্যালেন ঢাকায় এসেছেন।
ইংল্যান্ডে অনুষ্ঠানরত দ্য হান্ড্রেড-এ গত ১৬ আগস্ট কলিন গ্র্যান্ডহোম সাউদার্ন ব্রেভ এর হয়ে ২৮ বলে করেছেন ৪০ রানের হার না মানা ইনিংস। ১৭ আগস্ট লিডসে ফনিক্সের হয়ে ২৬ বলে ৪২ রান করেছেন ফিন অ্যালেন। তবে এই দল দুটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় এই দুই কিউই ইংল্যান্ড থেকে ঢাকায় উড়ে এসেছেন।শুক্র এবং শনিবার নিউজিল্যান্ড দলটির বেশ ক’জন কর্মকর্তার ঢাকায় আসার কথা। নিউ জিল্যান্ডের স্কোয়াডের অন্যান্য ক্রিকেটাররা আগামী মঙ্গলবার ঢাকায় পা রাখবেন ।নিউ জিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
Leave a Reply