রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

এমবাপে-ডি মারিয়া নৈপুণ্যে পিএসজির জয়

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৭৪ বার

শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা স্তাদ ব্রেস্তওয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। কিলিয়ান এমবাপে-ডি মারিয়া নৈপুণ্যে দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল দলটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলে স্তাদ ব্রেস্তওয়া। তবে শেষ রক্ষা হয়নি। রোমাঞ্চকর লড়াইয়ে তাদের হারিয়ে টানা তৃতীয় জয় পেল মাওরিসিও পচেত্তিনোর দল।শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ৪-২ গোলে জিতেছে পিএসজি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, ডি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি। ব্রেস্তের গোল দুটি করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে রেখে অনুমিত আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি গোছানোর আক্রমণে ২৩তম মিনিটে এগিয়ে যায় ব্রেস্তের গোলকিক থেকে নিজেদের ডিফেন্স ঘুরে বল পান এমবাপে। তার ক্রস স্বাগতিকদের একজনের মাথায় লাগলে ডি বক্সের বাইরে পেয়ে যান এররেরা। তার বুলেট গতির ভলি ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি গোলরক্ষক। পোস্টে লেগে জড়ায় জালে।৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দারুণ ক্রসে এই ফরোয়ার্ড খুঁজে নেন হাকিমিকে। তার হেডে ডি বক্সে বল পেয়ে শট করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ব্রেস্ত ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলে ছুটে গিয়ে চমৎকার হেডে ফিরতি বল জালে পাঠান এমবাপে।৪২তম মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে স্টিভ মুনিয়ে খুঁজে নেন রোমাঁ ফেভারকে। পরে তার কোনাকুনি শট জালে জড়ায়।দ্বিতীয়ার্ধেও দারুণ খেলে পিএসজি। যখনই বল পেয়েছে তখনই পিএসজির রক্ষণে ভীতি ছড়িয়েছে। এরফলে ৭৩তম মিনিটে গেয়ির আচমকা দূর পাল্লার শটে ব্যবধান বাড়ায়। তবে ৮৫তম মিনিটে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে ফেভারের ক্রস বুক দিয়ে নামিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মুনিয়ে। ঠেকাতে পারেননি নাভাস। এরপর পিএসজির রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে ব্রেস্ত। কিন্তু বেশি আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনে। প্রতি আক্রমণে ৯০তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ডি মারিয়া। চলতি মৌসুমে প্রথমবারের মতো নেমেই গোল পেলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপরেই জয় নিশ্চিত হয় পিএসজির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories