শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বার্সেলোনায় গেলেন মেসি

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৮২ বার

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেললেও, মাঠে দেখা যায়নি বার্সার এই সাবেক তারকাকে।

চলতি মাসের ২৯ তারিখে পিএসজির হয়ে অভিষেক হতে পারে তার। এই ফাঁকে পুরনো শহর বার্সেলোনায় গেছেন মেসি।শুক্রবারে দিবাগত রাতে ব্রেস্টের মাঠে পিএসজি খেলতে নামার আগেই বার্সেলোনায় চলে যান মেসি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় আরও একবার পা রাখলেন তিনি। তবে এবার শুধুই অল্প কয়েকদিনের জন্য। বার্সেলোনা শহরে ফিরে ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি। তবে শিগগিরই আবার তাকে ফিরে যেতে হবে প্যারিসে।

বার্সেলোনায় ২১টি বছর কাটিয়েছে মেসি। প্যারিসের ক্লাবে যোগ দিলেও এখনো সেখানে বাড়ি কিনেননি তিনি। প্যারিসের একটি বিলাসবহুল হোটেল অবস্থান করেছিলেন মেসি ও তার পরিবার। পিএসজির হয়ে মাঠে নামার আগে তাই নিজ বাসায় কিছুটা সময় বিশ্রামে কাটাবেন সময়ের সেরা এ তারকা।
তথ্যসূত্র : এফসিবিএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories