রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বিপাকে বার্সা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৯৭ বার

বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। তবুও যেন বার্সা-মেসি আলোচনা থামছেই না। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকা বার্সায় নিজের সাফল্যকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন যে, তার জার্সি পরারও সাহস দেখাচ্ছেন না কেউ।

এই মৌসুমে বার্সেলোনায় নাম লিখিয়েছেন মেসির কাছের মানুষ সার্জিও আগুয়েরো। তার আর্জেন্টাইন এই সতীর্থকেই দেয়া হয়েছিল সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার প্রস্তাব। কিন্তু আগুয়েরো সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তারকা এই স্ট্রাইকার জানিয়েছেন, নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরবেন, তবু মেসির ১০ নম্বর নেবেন না।বার্সা তারকা জেরার্ড পিকের সাথে একটি টুইচ স্ট্রিমে উপস্থাপক ইবাই লানোস বলছিলেন, ‘কেউই ১০ নম্বর জার্সি পরতে চাচ্ছে না, কেউই না। এতটা সাহস কারো নেই।’

জবাবে পিকে বলেন, ‘হ্যাঁ। তবে আমার মনে হয় কাউকে এটা পরতে হবে। আমি কুনকে (আগুয়েরো) বলেছিলাম পরতে, কিন্তু সে নিশ্চিত নয়।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আগুয়েরো নিশ্চিত করেছেন, তিনি ১০ নম্বর জার্সি পরবেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories