রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মালদ্বীপে প্রথম ম্যাচেই জয় পেল বসুন্ধরা কিংস

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬২ বার

মালদ্বীপে এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেল বসুন্ধরা কিংস। স্বাগতিক ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুসোনের শিষ্যরা।মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরুফানের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দারুণ এক গোল উপহার দেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

বুধবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের এ ম্যাচ জিতে শুভসূচনা করল কিংস।ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় কিংস। নিজেদের অর্ধ থেকে শাফিইয়ের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ছুটেছিলেন রাউল অস্কার বেসেরা। এই চিলিয়ান ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগে মাজিয়ার মোহামেদ ইরুফান বিপদমুক্ত করতে শট নেন; কিন্তু বল গোলরক্ষকের উপর দিয়ে জড়িয়ে যায় জালে।৩৮তম মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে কিংস। মাজিয়া অধিনায়ক ইরুফানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।খেলার ৫০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত কিংস। কিন্তু বাঁ দিক থেকে রবিনিয়োর ক্রসে গতি ছিল বেশি। বেসেরা ছুটে গেলেও নাগাল পাননি বলের।এদিকে ৭৫তম মিনিটে বেসেরার লং বল ধরে ফের্নান্দেসের নেওয়া জোরালো শট ফিস্ট করে ফেরান মাজিয়া গোলরক্ষক। এরপর বেসেরার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে যায় পোস্টের বাইরে।নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে কিংস। নিজ দেশের দল মোহন বাগানের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে বেঙ্গালুরু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories