শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

বাবুনগরীর জানাজা ও দাফন হাটহাজারী মাদ্রাসায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০১ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজা হবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মাঠে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্ল্যাহ।

তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসা মাঠে হুজুরের প্রথম জানাজা নামাজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন তার লাশ ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে স্বজনদের দেখানোর জন্য পাঠানো হয়েছে। পরিবার ও স্থানীয় হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছি আমরা।হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আশরাফ আলী নিজামপুরী বলেন, হাটহাজারী মাদ্রাসা মাঠে হুজুরের জানাজা হবে। মাদ্রাসার ভেতর উত্তর মসজিদসংলগ্ন কবরস্থানে হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর পাশে তাকে দাফন করা হবে।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান মাওলানা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এমজাদ হোসাইন বলেন, দুপুরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে হাসপাতালে আনা হয়। আনার পরই আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories