রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নোয়াখালীর ভাসানচরে পাঁচ দালালসহ ১১ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১১৬ বার

নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় রোহিঙ্গা ও পালাতে সহায়তাকারী পাঁচ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করেছে এপিবিএন সিভিল টিম।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২মাস), ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও  ছেলে ওমর ফারুক (২ মাস)।

আটককৃত পাঁচ রোহিঙ্গা দালাল হলেন- ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদরের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২), ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এপিবিএন টিম ছয় রোহিঙ্গা ও পাঁচ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories