রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

তালেবানের ভয়ে পাকিস্তানে যেতে চাচ্ছে না নিউজিল্যান্ড

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

কয়েক দিন পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কোনো ক্রিকেটারকেই পাঠাচ্ছে না তারা। তবে সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা তাদের। 

বাংলাদেশে আসলেও তালেবানের ভয়ে পাকিস্তানে যেতে চাচ্ছে না নিউজিল্যান্ড। পাকিস্তানের পাশের দেশ আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে আফগানিস্তান। এ নিয়ে ভয়ে আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আগামী সপ্তাহে নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসনের পাকিস্তান পরিদর্শনে যাওয়ার কথা। মূলত তার রিপোর্টের ওপরই নির্ভর করছে সিরিজটি।

এ নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আফগানিস্তানে গেল কয়েকদিনে যা কিছু হয়েছে, সেটা খুবই দুঃখের ব্যাপারে। এখন ক্রিকেটাররাসহ অনেকেই প্রশ্ন করছেন, পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা কেমন থাকবে। আর এটা একদম স্বাভাবিক।

যদিও বাংলাদেশে সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। পাকিস্তানের আগে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক ডিকেসন। তার রিপোর্ট অনুযায়ীই বাংলাদেশে আসবে কিউই ক্রিকেটাররা। 

২০০২ সালে করাচিতে বোমা হামলার কারণে সিরিজ বাকি রেখেই দেশে ফিরে যান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এর এক বছর পর এসে ওই সিরিজটি শেষ করেন তারা। এরপর আর পাকিস্তান সফরে যায়নি কিউইরা। ১৮ বছর পর এবার পাকিস্তানে যাওয়ার কথা ছিল তাদের। সেটিও এখন শঙ্কায় পড়ে গেল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories