রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে অক্টোবরে, কোথায় কোন ম্যাচ

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০৩ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে অক্টোবরে। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এবারের বিশ্বকাপ হবে আরব আমিরাতে। তবে আয়োজক সেই ভারতই থাকছে।  

বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরুতেই হবে বাছাই পর্বের দুই গ্রুপের খেলা।  

প্রথম রাউন্ড ‘বি’ গ্রুপের খেলা ১৭ অক্টোবর আর এ গ্রুপের খেলা শুরু হবে ১৮ অক্টোবর। প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।  আর প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 

এই দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে মূলপর্বে। ২৩ অক্টোবর শুরু হবে ১২ দলের ‘সুপার টুয়েলভ’ রাউন্ড। এই পর্বে সরাসরি খেলবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories