শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’র দাবি, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোনালদোকে। সংবাদমাধ্যমটির দাবি, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের সম্ভাবনাও নেই।
রোনালদোর বিদায়ের গুঞ্জন জোরালো হয় গত বুধবার রাতে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।
রোনালদো জানান, জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাম্প ছাড়ার পেছনের কারণ তখনই প্রকাশ করেননি তিনি।
নিজের দীর্ঘদিনের জাতীয় দলকে ঘিরে আবেগের কথাও তুলে ধরেন পর্তুগিজ অধিনায়ক। তিনি জানান, জাতীয় দলের প্রতি তার আজীবন নিবেদন ছিল এবং উপযুক্ত সময়ে ক্যাম্প ছাড়ার কারণ পর্তুগালের জনগণের সামনে নিজেই তুলে ধরবেন।
পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেন। ২০১৬ সালে পর্তুগালের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি হিসেবে উয়েফা ইউরো জেতার স্বাদ পান রোনালদো। পরে দুইটি নেশনস লিগ শিরোপাও ঘরে তোলেন তিনি। সূত্র: গোল ডট কম

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories