গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সাহেব পাড়া এলাকায় ধর্ষণ চেষ্টার আসামি মহসিন কবির গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, যশোর জেলার কোতোয়ালি থানার ঘুনি এলাকার আলী শেখের ছেলে মহসিন কবির (২৬)। সে উপজেলার সফিপুর সাহেবপাড়া এলাকার রোকসানার বাসার ভাড়াটিয়া।
মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গড়ফুতু এলাকার নুর নবীর মেয়ে কালিয়াকৈর উপজেলা সফিপুর সাহেবপাড়া এলাকার রোকসানার বাসায় ভাড়া থেকে ছাত্র ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। একই বাসায় ভাড়াটিয়া মহসিন কবির তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসতো। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৮ জুলাই রাত একটার সময় কৌশলে তার রুমে ঢুকে ধর্ষণের করার চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তখন সে পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার ওই মেয়ে বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সোমবার রাতে মহসিন কবিরকে গ্রেপ্তার করেন।
মামলা তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানা (এস আই) জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ধর্ষণের চেষ্টার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply