রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আলাভেসের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫৬৭ বার

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়ররা চলে গেছেন আগেই। চলতি মৌসুমের আগে ঠিকানা বদলে নিয়েছেন লিওনেল মেসি, সার্জিও রামোসরাও। তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠে যায়, স্প্যানিশ লা লিগায় এখন সবচেয়ে বড় তারা কে? বিশেষজ্ঞদের অনেকের উত্তরেই উঠে আসে, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নাম।লা লিগার নতুন মৌসুমের শুরুতেই তাদের কথার যথার্থতা প্রমাণ করে দিলেন বেনজেমা। আলাভেসের মাঠে পাওয়া ৪-১ গোলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি তারকা। যেন প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, লা লিগায় তিনিই এখন সবচেয়ে বড় তারা।

বেনজেমার জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন নাচো ফার্নান্দেস ও ভিনিসিয়াস জুনিয়র। আলাভেসের পক্ষে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু।নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে আলাভেস বেশ ভালোই লড়াই করেছে। বিশেষ করে প্রথমার্ধে দারুণ কিছু সুযোগও তৈরি করে। কিন্তু কাজের কাজ গোল পায়নি। একইভাবে গোল মিসের হতাশায় পুড়েছে রিয়াল মাদ্রিদও।গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটের সময় গোলের তালা ভাঙেন বেনজেমা। কোনোমতে অফসাইডের বাধা পেরিয়ে বল জালে জড়ান তিনি। রিয়াল পায় প্রথম গোল। এর ৮ মিনিট পর দ্বিতীয় গোল করেন নাচো। ম্যাচের ৬২ মিনিটের সময় স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা।এর পর পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সাতে ম্যাচে হোসেলুর এটি ষষ্ঠ গোল। ম্যাচের একদম শেষ দিকে গিয়ে রিয়ালের পক্ষে হালি পূরণ করেন ভিনিসিয়াস, ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাংকোসরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories