রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত-৭

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৮২ বার

কক্সবাজারের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পুর্ণিমা (৩০), তার নিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যোবাইর বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন প্রাণ হারান। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories