শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

বঙ্গোপসাগরে ট্রলারসহ ৩ জেলে আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৫১ বার

নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কদমতলা বন স্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগরে আন্দারমানিক এলাকা থেকে জেলেদের আটক করে। 

এ সময়ে জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার ও মাছসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে স্মার্ট টিমের সদস্যরা।

আটক তিন জেলে হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার পদ্মা গ্রামের মৃত হাসেম পেয়াদার ছেলে মো. খলিল পেয়াদা ও তার দুই ছেলে জয়নাল পেয়াদা ও আইনাল পেয়াদা।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories