শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

শিরোপার দরজায় গিয়েও কেন ব্যর্থ হয় ইংল্যান্ড ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেও শিরোপার স্বাদ পাচ্ছে না ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর আবারও সামনে এসেছে সেই পুরোনো প্রশ্ন—শিরোপার লড়াইয়ে কেন বারবার ব্যর্থ হচ্ছে থ্রি লায়ন্স?
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষদিকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং ইনজুরি সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংলিশদের।
গত আট বছরে বড় পাঁচটি টুর্নামেন্টে শিরোপার খুব কাছাকাছি পৌঁছেও ট্রফি জিততে পারেনি ইংল্যান্ড।
২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হার, ইউরো ২০২০-এর ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে পরাজয়, ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে বিদায়, ইউরো ২০২৪-এর ফাইনালে পরাজয় এবং সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হার—সব মিলিয়ে হতাশাই সঙ্গী হয়েছে তাদের।
এই সময়ে দুটি বিশ্বকাপ সেমিফাইনাল, দুটি ইউরো ফাইনাল এবং একটি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড।
পরিসংখ্যান বলছে, বড় ম্যাচে এগিয়ে থেকেও সেই সুবিধা ধরে রাখতে না পারাই ইংল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতা। ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে লিড নিয়েও পরাজিত হয়েছে তারা। আবার ইউরো ২০২০-এর ফাইনাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচেও সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয়েছে ইংলিশদের।
ফলে প্রতিভাবান খেলোয়াড়ে ভরপুর দল গড়েও বড় মঞ্চে শিরোপা জয়ের শেষ বাধা এখনো পেরোতে পারেনি ইংল্যান্ড। তাদের এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories