শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

নাটোর সরকারি গোডাউন থেকে পচা ও নিম্নমানের ৫৯১বস্তা চাল জব্দ

জেলা প্রতিনিধি,নাটোর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার

নাটোর সরকারি খাদ্য গোডাউন থেকে আওয়ামীলীগ নেতার পচা ও নিম্নমানের চাল প্রবেশ করানোর সময় ৫৯১বস্তা চালসহ ট্রাক জব্দ করেছে প্রশাসন। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বড়গাছা এলাকায় সরকারি খাদ্য গোডাউনের ৬নং গোডাউনে চাল আনলোড করার সময় পচা ও নিম্নমানের চাল জব্দ করা হয়।
খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু আব্দুল মান্নান, তৈয়র আলী, আব্দুর রহমানসহ তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১বস্তা চাল নিয়ে আসে। বৃহষ্পতিবার সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। এসময় স্থানীয়রা পচা ও নিম্নমানের চাল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন গিয়ে পচা ও নিম্নমানের চাল জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories