প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ইতোপূর্বে ছিল না কোন জয়। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন সংস্করণের ক্রিকেটে ছিল না সিরিজ জয়ের রেকর্ড।এবার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে একটার পর একটা ইতিহাস রচনা করেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটে জয়ের বৃত্ত পূরণ করেছে বাংলাদেশ দল।
দ্বি-পাক্ষিক কোন সিরিজ এই প্রথম জিতেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টি-২০ সিরিজের ব্যবধানটাও বড়।জৈব সুরক্ষা বলয়ে কোচিং স্টাফ থাকায় ৪-১ এ টি-২০ সিরিজ জয় উদযাপন করতে পারেনি বিসিবি।বুধবার রাতে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি কোচিং স্টাফ এবং নির্বাচকদের নিয়ে কেক কেটে ঐতিহসিক সিরিজ জয় উদযাপন করেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কেক কেটে তা মুখে তুলে দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মুখে।বুধবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, তিন নির্বাচক ছাড়াও কোচিং স্টাফ ছিলেন উপস্থিত। তাদেরকে নৈশভোজেও আপ্যায়িত করেছে ক্রিকেট অপারেশন্স কমিটি।
Leave a Reply