শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মেসির প্রতিরাতে হোটেল খরচ ২০ লাখ টাকা

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৮৯ বার

লিওনেল মেসিতে মেতেছে প্যারিস। বার্সার সাথে সম্পর্কচ্ছেদ করে পাড়ি জমিয়েছেন এ শহরের ক্লাব পিএসজিতে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের আপ্যায়নে অবশ্য কমতি রাখছে না ক্লাবটি। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে বর্তমানে অবস্থান করছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনচিআওতে।কাতারভিত্তিক প্রতিষ্ঠান কাতারা হসপিটালিটির মালিকানাধীন এই পাঁচ তারকাবিশিষ্ট হোটেলটি প্যারিসের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। ২০১৭ সালে নেইমারও পিএসজিতে নাম লেখানোর সময় অবস্থান করেছিলেন এখানে। বিলাসবহুল এই হোটেলটিতে সর্বনিম্ন রুম ভাড়া ৭০০ পাউন্ড। তবে স্ত্রী আর  সন্তানসহ সেখানে অবস্থানরত মেসির পেছনে প্রতি রাতে সেখানে ব্যয় হচ্ছে ১৭ হাজার পাউন্ড করে !

বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ লাখ টাকা! হোটেলটির অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে ইতিমধ্যে মেসির আগমনের একটি ভিডিও পোস্ট করে। এ ছাড়া মেসির পিএসজির জার্সি ছবিও পোস্ট করে তারা। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এমন ধরনের প্রতিভাবান খেলোয়াড়কে পিএসজিতে স্বাগতম জানানোটা আসলেই গৌরবের।’মেসির জন্য সেখানে আলাদা বিলাসবহুল সুইমিং পুল, একটি সিনেমা হল, এবং ফ্রেন্স কুজিন সার্ভ করার জন্যে ছয়টি রেস্টুরেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। হোটেলটি সুস্বাদু স্টেইকের জন্য বিখ্যাত। যার মূল্যই কিনা ৬৭ পাউন্ড!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories