বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

হাসপাতালে আর শয্যা বাড়ানো সম্ভব নয় : স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৯৫ বার

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে নাজেহাল দেশের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে শয্যা বাড়িয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আর হাসপাতালগুলোতে শয্যা বাড়ানো সম্ভব নয়।আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খুরশীদ আলম বলেন, মহামারি করোনাভাইরাস যাতে আর না বাড়ে যে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। করোনা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না।তিনি বলেন, আমরা ডিএনসিসিতে এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসাপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি সময়ে বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না।ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্য ডিজি আরও বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে ডেঙ্গু যাতে না হয় সে জন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories