শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আইপিএলের বল নিয়ে বড় নিয়ম বদল, সুবিধা পাবেন ব্যাটসম্যানরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৮০ বার

আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বড়সড় নিয়ম বদল করল বিসিসিআই। যার ফলে আমিরশাহিতে বাড়তি সুবিধা পেতে চলেছেন ব্যাটসম্যানরা। বোলারদের তুলনায় সমস্যায় পড়তে হবে এমন নিয়ম বদলের ফলে।কী নিয়ম বদল: এবার আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধে ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে বল গ্যালারিতে পাঠালেই বদলে দেওয়া হবে সেই বলটি। পরিবর্তে খেলা শুরু হবে নতুন বলে। পুরনো বলটি গ্যালারি থেকে নিয়ে এসে জীবানুমুক্ত করার পর সেটিকে রেখে দেওয়া হবে সংগ্রহে, যা অন্য কোনও সময়ে ব্যবহার করা যেতে পারে।

আইপিএল ২০২০-র নিয়ম ছিল: এর আগে আইপিএল ২০২০-র সময় আমিরশাহিতে বল গ্যালারিতে গেলে তা তত্ক্ষণাৎ মাঠে ফেরানো হতো এবং আম্পায়ার বল জীবানুমুক্ত করে তা বোলারের হাতে তুলে দিতেন।কেন নিয়ম বদল: আসলে এবার আমিরশাহি ক্রিকেট বোর্ড ও বিসিসিআই স্টেডিয়ামে দর্শক ফেরাতে চলেছে। সুতরাং, গ্যালারিতে বল গেলে তা দর্শকদের নাগালে পৌঁছে যেতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত।এমন নিয়ম বদল কাদের বাড়তি সুবিধা দেবে: বল নিয়ে বিসিসিআইয়ের এমন নিয়ম বদল ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দিতে পারে। কেননা নতুন বল তুলনায় শক্ত হয়, যা ব্যাটে এলে শট খেলতে সুবিধা হয়। তাছাড়া আমিরশাহির পিচে স্পিনাররা সুবিধা পেলেও বারবার নতুন বলে বল করাটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories