রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ধুনটের বহিষ্কৃত সেই যুবলীগ নেতা ইয়াবাসহ আবারও গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৬০ বার

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি রিপন আহমেদ (৩৫) ইয়াবাসহ আবারও গ্রেফতার হয়েছে। রবিবার ধুনট থানা পুলিশ উপজেলার মাধবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিপন আহমেদ মাধবডাঙ্গা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ধুনট থানায় তিনটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা রয়েছে।ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বলেন, রিপন আহমেদকে এর আগেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে সে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা দায়ের হয়েছে।

ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু বলেন, রিপনকে অনেক বছর আগেই যুবলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তাই সে যুবলীগের আর কেউ নয়। তিনি আরো বলেন, যদি কেউ যুবলীগের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories