অবশেষে জয়ের দেখা পেলো সফরকারী অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে কষ্টার্জিত জয় পেল অস্ট্রেলিয়া। সাকিব আল হাসানের করা ম্যাচের চতুর্থ ওভারে ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটে ৫ ছক্কা না খেলে হয়তো ম্যাচের দৃশ্যপট হতে পারত ভিন্ন। ওই ওভারটাতেই মূলত ছিটকে পড়ে বাংলাদেশ।
তবে শেষ ওভার পর্যন্তই জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল টাইগার বোলাররা। সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে অজিদের ১০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। এই ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও ক্ষণে ক্ষণে খেই হারিয়ে খুঁজেছে নিজেদের। শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছতে সময় লাগে ১৯ ওভার। তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
Leave a Reply