শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টানা তিন জয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১০০ বার

সিরিজে জয়ের টার্গেটে নেমে উত্থান-পতনের মধ্য শেষ পর্যন্ত ইতিহাস গড়লো বাংলাদেশ। টানা তিন জয়ে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করলো বাংলাদেশ। ১২৮ রানের টার্গেটে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ১১৭ রান করে। ১১ রানে জয় পায় বাংলাদেশ।

এর আগে সিরিজে জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে মাত্র ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ। উইকেট নিয়েছেন জশ হ্যাজলেউড ও অ্যাডাম জাম্পা। সৌম্য সরকার ফিরেছেন ১১ বলে ২ রানে ও নাইম শেখ ফিরেছেন ২ বলে ১ রান।

এখন খুব সাবধানি হয়ে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করছিল কিন্তু সাকিব ১৬ বলে ২৬ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। বড় ধাক্কা লাগে টাইগার শিবিরে। মাহমুদুল্লাহ ৩০ বলে ২৪ রান খেলছেন। তাকে সঙ্গ দিতে মাঠে নেমে আফিফ শুরুটা দুর্দান্ত করেছিল। ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৯ রান তুলেছিল।

তবে ভাগ্যের নির্মম পরিহাসে রান আউটের শিকার হলেন আফিফ। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। সর্বশেষ ১৩.৩ ওভারের মাথায় মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে মাঠে নামা শামীম ৭ বলে ৩ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজ ঘরে ফেরেন। এখন মাহমুদুল্লাহর সাথে ভালো সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান। ৫ বলে ১১ রানের ইংনিস খেলেও সোহানও রান আউটের শিকার হন।

এরপর মেহেদি হাসানকে সাথে নিয়ে দলকে এগিয়ে যেতে থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক একপাশে শক্ত করে ধরে রেখে বাংলাদেশে ইনিংসটি দীর্ঘ করতে থাকেন। সেই সুবাদের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক। নির্ধারিত ২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সামনে প্রথম ম্যাচের মতোই ১২৭ রানের চ্যালেঞ্জেং টার্গেট দাঁড় করায় বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories