শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেড় দশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

আন্তর্জাতিক ক্রিকেট প্রায় দেড় দশক তথা ১৫ বছর কাটিয়ে ফেললেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ থেকে ঠিক ১৫ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে নেমেছিলেন তরুণ সাকিব।২০০৬ সালের ৬ আগস্ট, রবিবার, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের। এরপর থেকে নিজের সামর্থ্য ও কার্যকরিতার প্রমাণ দিয়েছেন বহুবার।

নিজের অভিষেক ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩৯ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ৪৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাংলাদেশ পায় ৮ উইকেটের সহজ জয়।আজ ঠিক ১৫ বছর পরের ৬ আগস্টেও বাংলাদেশের জার্সিতে খেলতে নামবেন সাকিব। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মিশন সিরিজ নিশ্চিত করা। প্রথম দুই ম্যাচে ৬২ রান ও ২ উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকভাবেই করেছেন সাকিব। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার মিশনেও সাকিবের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।সাফল্যমণ্ডিত আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৫৮ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩৯৩৩, ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৬৬০০ ও টি-টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ১৬৬৬ রান। বল হাতে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ ও টি-টোয়েন্টিতে তার শিকার ৯৭ উইকেট।বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিম ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে এক নম্বর অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। প্রায় এক যুগ ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আধিপত্য বিস্তার করছেন তিনি। এখনও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories