শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দ্বিতীয় দিনে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৭ বার

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ভারতের পেসারদের সামনে খেই হারিয়ে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। পেসারদের তোপে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। জো রুট যদি ৬৪ রান না করতো তাহলে তো আরও কঠিন অবস্থা হতো। প্রথম দিন শেষ বিকেলে ২১ রান করেছে ভারত। কোনো উইকেট হারায়নি।দ্বিতীয় দিন শুরু করার পর দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা মিলে বেশ দৃঢ়তারই পরিচয় দেন। ৯৭ রানের জুটি গড়েই তারা বিচ্ছিন্ন হন। ৩৬ রান করে আউট হন রোহিত শর্মা।

কিন্তু লোকেশ রাহুল অপরাজিত থেকে যান। তবে ভারতীয় ইনিংসের অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের শুধু আসা-যাওয়া দেখছিলেন তিনি। চেতেশ্বর পুজারা ব্যাট করতে নেমে ১৬ বলে খেলেন ৪ রানের ইনিংস।বিরাট কোহলি তো মাঠে নামলেন শুধু। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি। আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ফিরে যান ৫ রান করে রান আউট হয়ে।বৃষ্টি আসার আগে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ৫৭ রানে। রিশাভ পান্ত অপরাজিত ছিলেন ৭ রানে। ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১২৫। এখনও ৫৮ রান পিছিয়ে রয়েছে ভারতীয়রা। অ্যান্ডারসন নেন ২ উইকেট। ১টি নেন ওলি রবিনসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories