শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

করোনার কারণে ভারত থেকে সরে গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী অক্টোবরে ওমান ও আরব আমিরাতে বসে কুড়ি ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।মূল পর্ব শুরুর আগে আট দলকে নিয়ে হবে প্রথম রাউন্ড। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। স্বাগতিক ওমানের গ্রুপে থাকায় এই রাউন্ডে বাংলাদেশের সব ম্যাচ হয়তো খেলতে হবে ওমানেই।

তাই বিশ্বকাপ শুরুর আগে ওমানে গিয়ে জাতীয় দলের জন্য অন্তত এক সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে বিসিবি।এ বিষয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘হ্যাঁ! আমরা ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি। সেখানে আগে গিয়ে অন্তত এক সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্প আয়োজন করার ইচ্ছা আমাদের।তবে এখনও পর্যন্ত এটি স্রেফ আলোচনার পর্যায়েই রয়েছে। কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিগগিরই সিদ্ধান্ত হয়ে যাবে জানিয়ে আকরাম আরো বলেন, এখনও কিছুই চূড়ান্ত নয়। তবে আমরা তাদের কাছ থেকে ইতিবাচক উত্তর আশা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories