মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

পিয়াসা ৩ মামলায় আরও ৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১২৯ বার

পৃথক তিন মামলায় বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে গুলশান থানার মামলায় ১০ দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন ও খিলক্ষেত থানার মামলায় ৭ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত এসব মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সোমবার পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

রবিবার রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এসময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories