বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গে গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন আক্রান্ত হয়ে ও ২ জন উপসর্গ নিয়ে মারা যান। বগুড়ার ৩ হাসপাতালে ১৩ জন এবং ১ জনের মৃত্যু হয় বাড়িতে। এছাড়া একই সময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯২ জন।
বগুড়া স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, করোনা আক্রান্ত্র হয়ে মারা যাওয়াদের মধ্যে ১১ জনের বাড়িই বগুড়ায়। অন্য এক জনের বাড়ি গাইবান্ধায়। এই ১২ জনের ১১ জন হাসপাতালে এবং ১ জন বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারী টিএমএসএস হাসপাতালে করোনা উপসর্গে মারা যান ২ জন। স্বাস্থ্য বিভাগ আরো জানায়, জেলা সদরের ৩টি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে ৫১৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply