শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দাপুটে জয়কে আবারও খাটো করল ভারতের সংবাদমাধ্যম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬৮ বার

বর্তমানে বাংলাদেশ সফরে আছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলছেন তারা। পাঁচ ম্যাচের এই সিরিজের ইতোমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যম এই জয়কে দেখল ‘অঘটন’ হিসেবে!

যদিও অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ, তবে বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে সফরকারীরা। দুই ম্যাচেই অজিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা।২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। যেখানে অন্য সবাই টাইগারদের এমন জয়ে পঞ্চমুখ, সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম।

কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা। অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories