শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ম্যাচ শেষে যাকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭৪ বার

আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও ধারাবাহিকতা বজায় রেখেছেন সাকিব সাকিব তো সাকিবই, তার তুলনা সে নিজেই তা আবারো প্রমাণ দেখালেন। তাই তো ম্যাচ শেষে সাকিবের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, “সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দেখিয়েছে দলে তার কতটা প্রয়োজন।’ এছাড়াও তিনি দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখা দুই ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেনের প্রশংসা করেছেন।

আফিফ-সোহানের জুটি থেকে আসে অপরাজিত ৫৬ রান। ৩৭ রানে আফিফ ও ২২ রানে সোহান অপরাজিত ছিলেন। খাদের কিনারা থেকে দলকে দারুণ জয়ে এনে দেওয়ার আফিফের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

“আফিফ ও সোহানকে এভাবে ব্যাট করতে দেখা অনেক স্বস্তির। দুইজনে আমাদের জয় পর্যন্ত নিয়ে গেছে। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত কিছু উইকেট হারানোর পর ড্রেসিংরুমে দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাট করেছে, তাতে দুশ্চিন্তা কমে গেছে।

বোলারদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা অনেক ভালো করেছে, যার কারণে তাদের ১২১ রানে আটকাতে পেরেছি। এমন কন্ডিশনে মোস্তাফিজ অনেক কার্যকরী এক বোলার। শরিফুলও ভালো করেছে, অন্য বোলাররাও অনেক হিসেবি ছিল। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories