শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

আফিফ-নুরুলের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে আজও হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১০৫ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেটে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। তবে আফিফ ও নুরুলের সাবধানি ব্যাটিংয়ে ৫ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের ফলে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ইনিংসের ২.২ ওভারে মিচেল স্টার্কের গতির বলে বোল্ড হন সৌম্য সরকার। প্রথম ম্যাচে ২ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন শূন্য রানে। সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারের প্রথম বলে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখ। আগের ম্যাচে ৩০ রান করা নাঈম এদিন আউট হন ১৩ বলে ৯ রানে। দলীয় ৫৮ রানে এন্ডু টাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন সাকিব আল হাসান। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২৬ রান করে সাকিব।

দুর্ভাগ্য মাহমুদউল্লাহ রিযাদের। বল ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত হানে। সৌম্য. নাঈম, সাকিবের মতো বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মেহেদি হাসান। ১১.২ ওভারে দলীয় ৬৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মেহেদি। তার আগে ২৪ বলে ২৩ রান করেন। তবে এরপর আফিফ ও নুরুলের ৫০ রানের জুটি ম্যাচে মোড় ঘুরিয়ে দেন। অফিফ ৩৭ রান ও নুরুল ২২ রান করেন।

উল্লেখ্য, গতকাল প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ দল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ দল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories