বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় ছাত্রলীগ নেতা ছুরিকাহত

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১১৬ বার

বগুড়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের নিশ্চিন্তপুর ২য় বাইপাস এলাকায় ফাতেমা ফিলিং স্টেশনের পাশে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। সজল ঘোষ বগুড়া শহরের রহমান নগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজল ঘোষ রহমান নগরবাড়ি থেকে বেড়াতে বের হন। সন্ধ্যা ৬টার পর সজল ঘোষ শহরের নিশ্চিন্তপুর ২য় বাইপাস এলাকায় যান। সেখানে ফাতেমা ফিলিং স্টেশনের পাশে কয়েকজন দুর্বৃত্ত তাকে ৩টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, সজল বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories